শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল

দিল্লির ‘যুদ্ধের প্রস্তুতি’ কথায় উদ্বিগ্ন নয় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ টাইম ভিউ

শান্তি রক্ষার জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর যুদ্ধের প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়ার কোন সম্ভাবনা-ই নেই।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিয়মিত প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে ও কী কারণে এ কথা বলেছেন, সেটা আমরা দেখবো। তবে, ইসরায়েল-হামাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সাথে লড়াই করার কথা বলবে না ভারত। তবে, বাংলাদেশ এখনই এটার কোন প্রতিক্রিয়া দেবে না বলেও জানান তিনি।

তৌহিদ হোসেন জানান, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতেই পারে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে আমরা জানতে চাইবো।

এসময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হবে না। তবে, কিছু ঢুকে পড়ছে। বড়সর জায়গা, তাই সক্ষমতার কিছুটা ঘাটতি আছে। পুশব্যাক করা হচ্ছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর