শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গোলাগুলি, আহত ৫

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রের কেন্টাকির লরেল কাউন্টির একটি গ্রামীণ এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় গুলিতে আহত হয়েছেন পাঁচজন। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, লরেল কাউন্টি শেরিফ অফিসের পাবলিক অ্যাফেয়ার্সের ডেপুটি গিলবার্ট অ্যাকিয়ারডো জানিয়েছেন, পাঁচজনের সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে, তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। সন্দেহভাজন শুটারকে খুঁজছে পুলিশ।

লরেল কাউন্টি শেরিফের অফিস থেকে বিবৃতিতে বলা হয়েছে, লন্ডন শহরের প্রায় নয় মাইল উত্তরে এই গোলাগুলি হয়। বন্দুকধারী অসংখ্য ব্যক্তিকে গুলি করেছে।

সন্দেহভাজনকে অস্ত্রধারী ও বিপজ্জনক বলে সতর্কবার্তা প্রচার করছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তাজনিত কারণে তিন ঘণ্টা ধরে হাইওয়ে-র একটি অংশ বন্ধ রাখা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর