শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কুষ্টিয়ায় থানা ভাঙার কথা স্বীকার করলেন যুবদল নেতা

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

কুষ্টিয়ায় যুবদলের আহ্বায়ক আব্দুল মাজেদের নেতৃত্বে ভাঙা হয় সদর থানা। এমনটা স্বীকারোক্তি দিয়েছেন নিজেই। বুধবার (৭ আগস্ট) জেলায় খাজানগর এলাকায় এক বক্তৃতায় তিনি এ কথা স্বীকার করেন। সেই ভিডিও এসেছে যমুনা নিউজের হাতে।

ভিডিওতে মাজেদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বহু শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। তিনি বলেন, শেষের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, এখানে আন্দোলনকারীরা আছে তাদের জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি।

তিনি বলেন, আমার তিনটা ছেলে, আপনাদেরই ভাই আপনাদেরই চাচি, তারা নিজেও এই আন্দোলনে যুক্ত হয়েছে। আমি তাদের কোনোভাবেই আটকে রাখতে পারিনি। রক্তে যখন টান দেয়, তখন জনগণকে আটকে রাখা যায় না। জনগণের স্রোত ঠেকানো যায় না।

মাজেদ বলেন, আমি আপনাদের বলবো আপনারা এমন কিছু করবেন না যাতে দম বন্ধ হয়ে যায়। কুষ্টিয়া জেলায় আমাদের দম যেন বন্ধ না হয়ে যায়। তিনি আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী না। জনগণ ভোট না দিলে বিএনপি সরকার গঠন করতে পারবে না। কিন্তু আমাদের দম যেন বন্ধ না হয়, শেখ হাসিনার মতো যেন পালাতে না হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট যেদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়, সেদিন কুষ্টিয়া সদর থানায় চলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট। এছাড়া করা হয় থানায় অগ্নি সংযোগ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর