শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সদা তৎপর নৌ বাহিনী’

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ টাইম ভিউ

দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে পরিদর্শন করছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

সোমবার (৯ সেপ্টম্বর) সকালে তিনি ভোলা জেলার সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় অবকাঠামোর সুরক্ষা এবং যৌথ বাহিনীর কর্মকাণ্ড পরিদর্শন করেন।

ভোলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে তিনি নৌ-কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। সকলের সম্মিলিত প্রয়াসে বিরাজমান পরিস্থিতি মোকাবিলা করে একটি জনবান্ধব ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি গণমাধ্যমে ব্রিফিং করেছেন।

নৌ-প্রধান বলেন, সসস্ত্র বাহিনী সব সময়ই জনগনের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত এলাকায় স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করছে নৌ বাহিনী। এ বিষয়ে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি।

নৌ প্রধান আরও বলেন, ছাত্র-জনতার তাদের সফল আন্দোলনে মাধ্যমে দেশের যে পরিবর্তন নিয়ে এসেছেন এ পরিবর্তনের সুফল যাতে দেশের জনগণ পায় সেজন্য সকলকে একসাথে কাজ করতে হবে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় যতদিন সরকার চাইবে ততদিন অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে মাঠে নিয়োজিত থাকবে বাংলাদেশ নৌবাহিনী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর