ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজট আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।
জানা যায়, বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মহাসড়কের গজারিয়া এবং দাউদকান্দি অংশ মিলিয়ে ২৬ কিলোমিটার অংশে যানজট রয়েছে।