শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

‘পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র গণঅভিপ্রায় বিরোধী একটি সংবিধান বাংলাদেশের ওপর চাপিয়ে দিয়েছিল’

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, একটি গণঅভিপ্রায়ের বিরুদ্ধবাদী সংবিধান অর্ধশতাব্দী বাংলাদেশের মানুষকে হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ইতিহাস, ঐতিহ্যের বিরুদ্ধে চালিত করেছে। একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাইয়ের মাধ্যমে পার্শ্ববর্তী বন্ধু রূপি রাষ্ট্র বাংলাদেশের বুকের ওপর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নীতিমালার আলোকে গণঅভিপ্রায় বিরোধী সংবিধান বাংলাদেশের মানুষের ওপর চাপিয়ে দিয়েছিল।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক সংলগ্ন প্রধান সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নৈরাজ্যবাদ বিরোধী পথসভায় প্রধান বক্তা হিসেবে আলোচনাকালে এ কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, একটি সংগ্রামের মধ্য দিয়ে ৫ আগস্ট একটি নতুন বাংলাদেশ রূপান্তরিত হবার স্বপ্ন মানুষের চোখে ভেসে উঠেছে। ছাত্র সমাজ ও আলেম সমাজকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনের জেলা শাখার আহ্বায়ক মাওলানা ওয়ালীউল্লাহ হাসানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য মাওলানা মুফতি নূর হোসাইন নূরানী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর