শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

২৪ ঘণ্টায় কক্সবাজারে মোট ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের এই পরিমাণ রেকর্ড করা হয়।

চলতি মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। মৌসুমি বায়ুর প্রভাবে এমন বৃষ্টিপাত। কক্সবাজার আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছেন। গত বুধবার থেকে এই সমুদ্র নগরীতে বৃষ্টি হচ্ছে। আরও দুইদিন বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, অতিবৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন বাংলাদেশি, বাকি তিনজন রোহিঙ্গা। পাহাড়ের পাদদেশে থাকা ব্যক্তিদের সরিয়ে নেয়ার কাজ চলছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

এছাড়া, জেলার শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে। সেই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর