শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জিএম কাদের ও তার স্ত্রীর নামে মামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে মামলায় প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

জেলার হর্কাস মার্কেটের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

শেষে ডিবি রোডের গার্নাস মার্কেটের সামনে পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির জেলা সভাপতি সরওয়ার হোসেন শাহিন, সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম লেবু ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোস্তফা মহসিন সরকার ও জেলা ছাত্র সমাজের আহবায়ক আবু সাইন সরকার মুক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার সহধর্মিনীর বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর