শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বান্দরবানে নিখোঁজের তিনদিন পর নদীতে মিলল যুবকের মরদেহ

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

বান্দরবানের লামা উপজেলায় নিখোঁজের তিনদিন পর মো. মকসেদুল হক (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাতামুহুরী নদীর চম্পাতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মকসেদুল হক উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের বড় কলারঝিরি পাড়ার বাসিন্দা মো. খোকা মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মো. মকসেদুল হকসহ তিন যুবক বড় কলারঝিরি থেকে লামা খাল পার হয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় অপর দুই যুবক সাঁতার কেটে খাল পার হতে পারলেও মকসেদুল হক প্রবল স্রোতের টানে ডুবে যায়। পরে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।

পরে রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাতামুহুরী নদীর চাম্পাতলী আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর সংলগ্ন এলাকা হয়ে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা মরদেহটি আটকায়। খবর পেয়ে মো. মকসেদুল হকের বলে ছোট ভাই মশিউর রহমান মরদেহটি শনাক্ত করেন।

মৃত মকসেদুল হকের ছোট ভাই মশিউর রহমান জানান, গত শুক্রবার বিকেলে বাড়িতে ফেরার সময় পানির স্রোতের টানে ভেসে যায় মকসেদুল হক।

লামা থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, মৃত্যুর ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় মকসেদুল হকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর