শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত

ভারতের উত্তর প্রদেশে ভবন ধস, ৯ জনের মৃত্যু

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

ভারতের উত্তর প্রদেশের মিরাটে ভূমিধসে মারা গেছেন ৯ জন। কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যায় শনিবার (১৪ সেপ্টেম্বর) ঘটে এ ভূমিধসের ঘটনা। খবর হিন্দুস্তান টাইমস, এনডিটিভির।

ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ৫ জনকে। তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়েছে উদ্ধারকৃতদের। এখনও সেখানে চাপা পড়ে আছেন একজন। চলছে উদ্ধার তৎপরতা।

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, ফায়ার ব্রিগেড ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছেন।

বিষয়টি নিজে খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক বিবৃতিতে জানানো হয়, আহতদের চিকিৎসায় যাতে কোনোরকম ত্রুটি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। এছাড়াও নিহতদের পরিবারকে ৪ লাখ ভারতীয় মুদ্রা ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর