শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নাটোরে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ খুন, তিনজন আটক

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

নাটোরের গুরুদাসপুরে ডাকাতদের ধারালো অন্ত্রের আঘাতে হারেজ আলী (৮০) নামে এক বৃদ্ধ খুন হয়েছে। এসময় আহত হয়েছে তার স্ত্রী হোলেদা বেগম (৭০)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে উপজেলার বৃ-চাপিলা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বৃ-চাপিলা আদর্শ গ্রামের সুমন আলী, মাসুদ রানা ও মনিরুল ইসলাম নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, সোমবার রাত ৯টার দিকে খাওয়াদাওয়া সেরে বৃদ্ধ হারেজ আলী ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। ভোর রাতের দিকে মই দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতির চেষ্টা করে চার যুবক। বৃদ্ধ দম্পতি বাঁধা দিলে দুইজনকেই এলোপাথাড়ি কুপিয়ে চলে যায় ডাকাতরা। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ হারেজ আলীর মৃত্যু হয়।

পরে এলাকাবাসী টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে হোলেদা বেগম উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর