শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৪, আহত ১০

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ টাইম ভিউ

ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নওশেরায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কারখানার ঘরটি ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের প্রভাবে পাশের একটি বাড়ির ছাদ ধসে পড়ে। পুলিশ ধ্বংসাবশেষ থেকে ১০ জনকে উদ্ধার করেছে। ৬ জনের চিকিৎসা চলছে হাসপাতালে এবং ৪ জনের মৃত্যু হয়েছে। এখনও ৪ জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে স্থানীয় প্রশাসন সূত্রে। ধ্বংসস্তূপ সরিয়ে বাকিদের জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাস্থলে চিকিৎসকের দল, অ্যাম্বুলেন্স, ফায়ার টিম, বিপর্যয় দল উপস্থিত রয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের ভয়াবহতা দেখে উত্তরপ্রদেশের পুলিশের প্রাথমিক ধারণা নিষিদ্ধ কোনো বিস্ফোরক থাকতে পারে সেখানে। সব বিষয়ে খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা শুরু হয়েছে। খুঁজে দেখা হচ্ছে বাজি কারখানার বৈধতা ছিল কিনা সেটিও।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর