শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

লিবিয়ায় ‘বিপদগ্রস্ত’ ১৫৪ জন অভিবাসী আজ দেশে ফিরছেন

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের প্রচেষ্টায় এবার উদ্ধার হলো ত্রিপলীতে বিপদগ্রস্ত ১৫৪ জন বাংলাদেশি অভিবাসী। আইওএম-এর সহযোগিতায় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দূতাবাস।

সোমবার লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে এ অভিবাসীদের ফেরত পাঠায় দেশটির প্রশাসন। তারা আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দেশে পৌঁছাবে বলে ধারণা করা যাচ্ছে। অভিবাসীদের সাথে সাক্ষাৎ করে বিদায় জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা।

ডিটেনশন সেন্টারে থাকা এ সকল প্রবাসীরা বেশিরভাগই অসুস্থ, অপহরণ ও মানবপাচারের শিকার হয়েছিলেন।

কর্তৃপক্ষ জানায়, চলতি বছর সেপ্টেম্বরে লিবিয়া, ত্রিপলী ও বেনগাজী থেকে তিনশোরও অধিক অভিবাসীকে ফেরত পাঠাবে দেশটির প্রশাসন। গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত ২ হাজার ৪৬৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

এছাড়া আগামী ১৯ সেপ্টেম্বর ত্রিপলী এবং ৩০ সেপ্টেম্বর বেনগাজী থেকে দুটি ফ্লাইটে আরও তিন শতাধিক আবেদনকারীকে দেশে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর