শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নাটোরে পাওনা ২০০ টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়নের পূর্ব চৌষডাঙ্গা গ্রামের চা দোকানী আব্দুস সালাম (৫০)কে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১ টার দিকে (১ অক্টোবর) নিজ দোকানের সামনে হাঁসুয়ার কোপে তার মৃত্যু হয়। নিহত সালাম ওই গ্রামের ইয়াজউদ্দিন প্রামাণিকের ছেলে। স্থানীয়রা রাতেই ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘাতকের নাম সাহেব আলী (৩০)। সে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

জানা যায়, গাঁজা বিক্রির ২০০ টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিলো। এরই জের ধরে রাতে সাহেব আলী পেট্রোল নিয়ে গিয়ে চা দোকানীর দোকানের থাকা খাট ও বিছানা-চাদরে আগুন ধরিয়ে দেয়। এতে বিছানা-চাদর পুড়ে যায়। এ সময় দোকানী আব্দুস সালাম বাইরে বের হলে তাকে উপর্যুপরী ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

স্থানীয়রা জানান, হত্যাকাণ্ড সংঘটিত করার পর ঘাতক সাহেব আলী রক্তাক্ত হাঁসুয়া নিয়ে গোধরা সড়ক দিয়ে পালানোর সময় স্থানীয়রা তাকে আটকানোর চেষ্টা করে। সেখানে সে আরেকজনকে কোপ দিয়ে পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে। পরে তাকে লালপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুজ্জামান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর