শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিশোধ নিলে ইসরায়েলজুড়ে সব স্থাপনায় হামলা হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৪০ টাইম ভিউ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে রাতের মধ্যে মধ্যপ্রাচ্যে হামলা চালাবে বলে জানিয়েছে ইসরায়েল। তবে পাল্টা হামলা হলে ইসরায়েলজুড়ে সব স্থাপনায় হামলা চালানো হবে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। বুধবার (২ অক্টোবর) ইসরায়েলের বিরুদ্ধে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর এএফপির

রাষ্ট্রীয় টেলিভিশনে (এনআইটিভি) মোহাম্মদ বাঘেরি বলেন,‘পাল্টা হামলা হলে আরও তীব্রতার সঙ্গে এটার (হামলা) পুনরাবৃত্তি ঘটানো হবে এবং সব স্থাপনাকে (ইসরায়েলের) লক্ষ্যবস্তু বানানো হবে।’

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ইরানের হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি। এ ছাড়া নেতানিয়াহু দাবি করেন, ইরানের হামলা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ‘ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প, আমাদের জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না। অতীতে একাধিকবার এর প্রমাণ দিয়েছি। যে আমাদের ওপর হামলা চালায়, আমরা তার ওপর হামলা চালাব।’

তিনি বলেন, ‘ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর