শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মুম্বাইতে আগুনে পুড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

ভারতের মুম্বাই শহরে আগুনে পুড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। একটি দোতলা বাড়ির নিচতলায় আগুন লাগার পর তা দ্বিতীয়তলায় ছড়িয়ে পড়লে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। রোববার (৬ অক্টোবর) ভারতের টেলিভিশন চ্যানেল নয়াদিল্লি টেলিভিশন (এনডিটিভি) এ খবর জানায়। খবরে বলা হয়, রোববার ভোর ৫টার দিকে মুম্বাই শহরের চেম্বার্স সিদ্ধার্থ কলোনির একটি দোতলা বাড়ির নিচতলার এক দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্যান্য সামগ্রীতে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে তা দোতলায় ছড়িয়ে পড়লে একই পরিবারের ৭ জন দগ্ধ হন। এর মধ্যে শিশুও রয়েছে। আগুনে দগ্ধ অবস্থায় সবাইকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর