শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, বিশ্ব বাজারে বেড়েই চলেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক এবং ভোক্তা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন মিল্টনের কারণে জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং চলমান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান তেল উৎপাদক ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার ফলে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক শূন্য এক ডলার বা এক দশমিক ৩ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৫৯ ডলার হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম এক ডলার বা এক দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে।জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিলটন। সেখানের এক-চতুর্থাংশ জ্বালানি স্টেশনে পেট্রোল শেষ হয়ে গেছে। তাছাড়া ইরান থেকে ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। কারণ, যেকোনো সময় ইরানের তেল স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইসরায়েল। ইসরায়েলের হামলার আশঙ্কায় উদ্বেগ রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।

এর আগে, বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ডব্লিউটিআই তেলের দাম ৪ দশমিক ১২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৭০.৯৫ ডলার।

এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৯১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৫২ ডলার। সংস্থাটি বলছে, যুদ্ধ উত্তেজনার কারণে তেলের দাম আরও বাড়বে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর