শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন : স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৮৩ টাইম ভিউ

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের স্থাপনা ধ্বংসের ঘটনায় এই আহ্বান জানান।

শুক্রবার ভ্যাটিক্যান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশে সানচেজ এই বার্তা দেন। তিনি বলেন, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ইসরাইলি হামলার কঠোর নিন্দা জানাই। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন। যদি আমরা মধ্যপ্রাচ্যে সত্যিকার অর্থে শান্তি ও স্থিতিশীলতা চাই, তাহলে এটাই প্রথম পদক্ষেপ হওয়া উচিত।

শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি পর্যবেক্ষণ পোস্টে ইসরাইলি বাহিনীর ছোড়া গুলিতে দুই রক্ষী আহত হয়েছেন। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধরত ইসরাইলি বাহিনী এই নিয়ে টানা তৃতীয় দিনের মতো তাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে শান্তিরক্ষীরা অভিযোগ করেছে। লেবাননে জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে স্পেনের সেনারাও কাজ করছেন। তবে ইসরাইলের হামলায় তাদের কেউ আঘাত পাননি বলে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার নিশ্চিত করে জানিয়েছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, লেবাননে স্পেনের ৬৫০ জন শান্তিরক্ষী মোতায়েন আছেন আর দেশটির একজন জেনারেল মিশনটির নেতৃত্ব দিচ্ছেন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত বৃদ্ধির জন্য ইসরাইলের সমালোচনা করে আসছে স্পেন। সানচেজ জানান, স্পেন ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রেখেছে। ওই অঞ্চলে সংঘাত বৃদ্ধি রোধ করার জন্য বিশ্বের অন্য দেশগুলোর প্রতি তিনি একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর