শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ফরিদপুরে ‘অ্যালকোহল পানে’দুই কলেজছাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১১৮ টাইম ভিউ

বিষাক্ত অ্যালকোহল পানে ফরিদপুরে দুই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার মধ্যরাতের পর ওই দুই তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। দুই তরুণী হলেন- সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন- একই কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৬)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪নং ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজের ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় পূজামণ্ডপ থেকে ফিরে আসেন তারা। পরে দুজনই অসুস্থ হয়ে পড়েন। দুই তরুণীর সঙ্গে একই বাসায় থাকা চাকরীজীবী নারী বিথি সাহা জানান, রাতে তাদের অবস্থায় খারাপ হতে থাকে। ফলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, তরুণীদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান বলেন, সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় অ্যালকোহল পানে দুই নারীর মৃত্যু হয়েছে। মৃত পূজা ও রত্না শুক্রবার সন্ধ্যায় পূজা দেখতে বের হন। রাত ১০টার পরে তারা বাসায় এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় বিথি নামের এক নারী তাদেরকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

ওসি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর