শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সিলেট সীমান্ত থেকে গরুসহ বাংলাদেশি কৃষককে তুলে নিলো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা হোছন আহমদ (৪১) নামে এক বাংলাদেশি ব্যক্তিকে তুলে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ১২৬৮ নম্বর পিলার এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। এ ঘটনায় হোছন আহমদের পরিবারের পক্ষ থেকে রাতে গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত হোছন আহমেদকে ফেরত দেয়নি বিএসএফ বলে জানা গেছে। হোছন আহমদ উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল হকের ছেলে। পারিবার সূত্র জানায়, ভারত সীমান্তের পাশে গরু চড়াচ্ছিল হোছন আহমদ। দুপুর ১২টার দিকে তার একটি গরু ভারত সীমান্তের অভ্যন্তরে চলে যায়। গরু আনতে হোছন আহমদ ভারত সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গরুসহ তাকে আটক করে নিয়ে যান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, হোছন আহমদ নিজের গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হোছনকে উদ্ধারে পরিবারের সদস্যরা বিজিবির পান্তুমাই ক্যাম্পের সহযোগিতা চাইলে থানায় গিয়ে জিডি করার পরামর্শ দেওয়া হয়। পরে রাতেই পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তাকে ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক আয়োজনের কথা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর