শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। শনিবার (১৯ অক্টোবর) এ হামলা চালানো হয়। প্রধানমন্ত্রীর অফিস থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলপ্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, হামলার সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা বাসভবনে ছিলেন না। এছাড়া এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে আজ সকালে লেবানন থেকে আরও দুটি ড্রোন হামলা চালানো হয়। যা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করে। ওই সময়ে তেল আবিবে হামলার সতর্ক সংকেত বেজে ওটে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ও নেতানিয়াহুর দপ্তর উভয়ই ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করেছে। ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছিল এবং এটি সরাসরি নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে আঘাত হেনেছে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার উড়ে গিয়ে নেতানিয়াহুর বাড়িতে আছড়ে পড়ে।

গত বুধবার ইসরায়েলি হামলা হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহতের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে প্রতিশোধের হুমকি দেয়া হয়। ধারণা করা হচ্ছে তারই অংশ হিসেবে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর