প্রকৃতির রুপ আর ঋতুর পালা বদল ক্রমে,এখন ভোর হতেই দেখা যাচ্ছে কুয়াশার, রাতে ঠাণ্ডা হিমেল বাতাসের ভাব থাকলেও সকালে আবার মিষ্টিময় রোদ, বার্তা দিয়ে যায় প্রকৃতিতে শীত এলো বলে। শরৎ শেষে হেমন্ত নামছে। এরপরেই শীতকালের দেখা। কিন্তু লালমনিরহাটের গ্রাম বাংলার প্রকৃতি এখন থেকেই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা ।
উত্তরের অন্যান্য জেলা গুলোর মতোই লালমনিরহাটে দেখা মিলছে এখন ভোরের শিশির আর কুয়াশার। দিনভর আবহাওয়া অনেকটা গরম থাকলেও,কিন্তু দিনশেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা। দূর থেকে দেখলে মনে হয় যেন ঘাসের মাথায় জমে আছে মুক্তোর মতো শিশির কণা। সোমবার সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টিপ টিপ করে ঝরতে থাকা কুয়াশায় ভিজে গেছে পিচঢালা পথগুলো। গাছের পাতা, সবুজ ধানের ক্ষেত আর ঘাসের ওপর থেকে ঝরছে শিশির বিন্দু গুলো।
লালমনিরহাটের আদিতমারীর ভেলাবাড়ী ইউনিয়নের নূরইসলাম বলেন, এখন প্রতিদিন সকালে কুয়াশার আবাস পাচ্ছি কিন্তু হঠাৎ করেই আজ সকালে কুয়াশায় চারপাশ ঢাকা পড়ে গেছে।এ কুয়াশায় জানান দিচ্ছে শীত যেন দরজায় কড়া নাড়ছে।
বর্তমান প্রতিদিন সকালে এধরনের উষ্ণ শীতল আবহাওয়া উপভোগ করছে লালমনিরহাটের মানুষ, তাপমাত্রা নেমে এসেছে ২৩ ডিগ্রির ঘরে। লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কলা ব্যবসায়ী চন্দ্র জানান; সকালে হালকা ঘন কুয়াশা দেখা গেলেও এখনো শীত শুরু হয়নি কিন্তু মাঝে মধ্যে রাতে ফ্যানের ভলিউম কমিয়ে চালাই আবার মধ্য রাতের দিকে হালকা শীত অনুভব হয়। তবে এবারের কুয়াশা দেখে মনে হচ্ছে শীত ভালোই পড়বে৷
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান; সকাল বেলায় হালকা ঘন কুয়াশা ও মৃদু শীতল বাতাস –বইছে। সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে কিছুট৷।