শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ মেডিকেল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে দীপু মনি ব্যারিয়ার ভেঙে জেমসের কনসার্টে ঢুকলেন হাজারো দর্শক ফারুকী-তিশার ১৬ বছরের সংসার ঘিরে বিচ্ছেদের গুঞ্জন সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি

বিদ্যুৎস্পৃষ্টে অটোরিক্সা চালকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১২৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোরিক্সা চালকের (১৬) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকাল ১১টার উপজেলার ধারা ইউনিয়নের শিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নুর জামান অন্তু । সে ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অটোরিক্সা চালিয়ে বাড়ি ফিরে শনিবার (১২ আগস্ট) রাতে নির্ধারিত জায়গায় অটো চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দেন অন্তু। আজ সকালে বৃষ্টির মাঝে ওই সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর