শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

১৭ বছরের শহীদ খালিদের শরীরে বু লে টের ৭০ টি ছিদ্র

নাহিদ সরকার: রংপুর :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

খালিদ হাসান সাইফুল্লাহ। পরিবারের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় ছিলেন খালিদ। তার ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার। আন্তঃস্কুল ক্রিকেট খেলায় চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। কিন্তু পুলিশের ছোড়া বুলেটে সেই স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যায়। কথাগুলো শহীদ সাইফুল্লাহর বাবা কামরুল হাসানের। খবর বাসস

তিনি বলেন, ‘প্রচণ্ড মিশুক ছিল খালিদ। খালিদ আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল। খুবই মেধাবী ছাত্র ছিল। আন্তঃস্কুল ক্রিকেট খেলায় সে চ্যাম্পিয়ন হয়েছিল। ক্রিকেট খেলা তার অনেক পছন্দের ছিল। ভালো ব্যাটিং করত। তার ইচ্ছা ছিল বড় হয়ে ক্রিকেটার হওয়ার, কিন্তু সেই আশা আর পূরণ হলো না।’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম শহীদ খালিদ হাসান সাইফুল্লাহ (১৭)। তিনি রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির মানবিক বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে আজিমপুর সরকারি আবাসিক এলাকার ৭ নং ভবনের সামনে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালালে খালিদ গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিদ হাসান সাইফুল্লাহ ২০০৮ সালের ২৯ মে রাজধানীর লালবাগের আমলিগোলায় জন্মগ্রহণ করেন। তার বাবা কামরুল হাসান (৪৮) মাদ্রাসার শিক্ষক। পাশাপাশি তিনি হোমিও চিকিৎসকও।

বড় ছেলে হারানোর বেদনায় শোকে পাথর হয়ে গেছেন বাবা। তার মুখে তেমন কোনো কথা নেই। সাড়ে ৩ মাস চলে গেলেও নিজেকে স্বাভাবিক করতে পারেননি তিনি। পরিবারের অন্য সদস্যদেরও একই অবস্থা।

কামরুল হাসান জানান, আন্দোলনের প্রথম দিন থেকেই খালিদ সক্রিয় ছিল। কিন্তু সেদিন আজিমপুর ছাপড়া মসজিদে আসরের নামাজ পড়তে লালবাগের আমলিগোলার বাসা থেকে বের হয়েছিলেন খালিদ। বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। এসময় আন্দোলনকারীদের ধাওয়া করে আজিমপুর কোয়ার্টারে ঢুকে গুলি চালায় পুলিশ। খালিদ গুলিবিদ্ধ হয়ে। শটগানের অন্তত ৭০টি ছররা গুলি লাগে খালিদের শরীরে। অথচ এলাকাটি সংরক্ষিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর