শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’আমি থাকলে হতো না: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

বাংলাদেশ ইস্যুতে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক্সে (আগের নাম টুইটার) দেওয়া এক পোস্টে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলেন তিনি।

ট্রাম্প তার পোস্টে বলেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘বর্বর সহিংসতার’ তীব্র নিন্দা জানাই, যারা উচ্ছৃঙ্খল জনতার আক্রমণ ও লুটপাটের শিকার হয়েছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল।যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ভোটের ঠিক আগে ট্রাম্প দাবি করলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে এমনটি হতো না। সাবেক প্রেসিডেন্ট তার পোস্টে বলেন, আমার চোখের সামনে কখনো (এমনটি) ঘটত না।

সারা বিশ্বে ও আমেরিকায় হিন্দুদের অবহেলা করেছেন কমলা ও জো বাইডেন।তিনি আরও বলেন, ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত তারা একের পর এক বিপর্যয় ডেকে এনেছেন, কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব!ট্রাম্প বলেন, আমরা উগ্র বামপন্থীদের ধর্মবিরোধী এজেন্ডা থেকে হিন্দু আমেরিকানদেরও সুরক্ষা দেব। আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়ব। আমার প্রশাসনের অধীনে, আমরা আমাদের মহান অংশীদার ভারত এবং আমার ঘনিষ্ঠ বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করব।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, কমলা হ্যারিস আরও নিয়ম-কানুন এবং উচ্চ করের মাধ্যমে আপনাদের ছোট ব্যবসাগুলো ধ্বংস করে দেবে। বিপরীতে, আমি কর কমাই, নিয়ম-কানুন শিথিল করি…ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলি। আমরা আবারও তা করব, আগের চেয়ে আরও বড় পরিসরে এবং আরও ভালোভাবে—এবং আমরা আমেরিকাকে আবার মহান করব। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সাবেক এ প্রেসিডেন্ট বলেন, দীপাবলির শুভেচ্ছা সবাইকে! আশা করি আলোর এ উৎসব শুভ শক্তির বিজয় আর অশুভ শক্তির পরাজয় বয়ে আনবে!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর