শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কমপ্লিট শাট ডাউন ঘোষণা রংপুর মেডিকেল কলেজে

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৮৭ টাইম ভিউ

রংপুর মেডিকেল কলেজে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়া হয়েছে। রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীর ব্যানারে এ ঘোষণা দেয়া হয়।

আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল এক সংবাদ সম্মেলনে বলেন, অধ্যক্ষ মাহফুজার রহমানকে অব্যাহতি দেয়া না হলে রংপুর মেডিকেল কলেজে (রমেক) মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে। বুধবার কমপ্লিট শাটডাউন থাকবে। গত ৩১শে অক্টোবর নতুন অধ্যক্ষ হিসেবে মাহফুজার রহমানকে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। সেদিন থেকেই তারা আন্দোলন করছেন।

এটি উল্লেখ করে ডা. মন্ডল বলেন, “যদি এখনো শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশাসন গ্রাহ্য না করে এবং ওই অনাকাঙ্খিত অর্ডারটি বাতিল করা না হয় তবে কঠোর কর্মসূচি পালন করা হবে।”

আন্দোলনকারীদের অভিযোগ, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর ডা. মাহফুজার রহমান দীর্ঘ পাঁচ বছর ধরে ভাইস প্রিন্সিপাল হিসেবে থেকে জুলাই বিপ্লব চলাকালীন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে সাথে নিয়ে দমন-নিপীড়ন করেছেন।তাদের অভিযোগ আন্দোলনে নিহত আবু সাঈদের ময়না তদন্তের রিপোর্ট বিকৃতির চেষ্টা করেছেন ডা. রহমান।

একইসাথে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষকও সাবেক উপাধ্যক্ষ মাহফুজার রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর