শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১২ টাইম ভিউ

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের হাজারী গলিতে উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে যৌথ বাহিনীর ওপর হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, ইসকন নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে ওসমান নামে এক ব্যবসায়ীর ওপর হামলা ও দোকান ভাঙচুর করে সংগঠনটির সদস্যরা। খবর পেয়ে যৌথবাহিনী ওসমানকে আটক করে নিয়ে যাওয়ার সময়, তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। তাদের হামলা ও এসিড নিক্ষেপে আহত হন যৌথবাহিনীর ১২ সদস্য। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। রাত ১২টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

আহতদের মধ্যে ৬ জন পুলিশ ও ৬ জন সেনা সদস্য রয়েছেন বলে জানা গেছে। যৌথবাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি ফজলুর কাদের চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ থামাতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে সেনাসদস্যা যান ঘটনাস্থলে। বিক্ষোভকারীরা যৌথবাহিনীর ওপরও হামলা চালায়। হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এ বিষয়ে বুধবার (৭ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর