শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

‘দেশ থেকে হিন্দুদের উৎখাতের চেষ্টা হলে, পরিণতি ভালো হবে না’

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১২৬ টাইম ভিউ

হিন্দু নির্যাতন-নিপীড়ন, মঠ-মন্দিরে হামলার প্রতিবাদসহ ৮ দাবি আদায়ে রংপুরে বিভাগীয় সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে রংপুরের মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের সমাবেশে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন, দেশ থেকে হিন্দুদের উৎখাতের চেষ্টা হলে, তার পরিণতি ভালো হবে না।

তিনি বলেন, ৫ আগস্টের পর অনেক কিছুর পরিবর্তন হয়েছে। পরীক্ষা ছাড়াই পাস মিলছে। আন্দোলনের মাধ্যমে অনেক বিষয়ে স্বীকৃতি মিললেও, তিন মাসে সনাতনীদের কোনো বিষয়ের সমাধান হয়নি। এখনও বাড়িঘর লুট এবং হিন্দুদের চাকরি হারাতে হচ্ছে। মনে রাখবেন, যত নিপীড়ন আসবে, সনাতনীরা তত ঐক্যবদ্ধ হবে।

চিন্ময়ের অভিযোগ, রংপুরের পুলিশ সুপারের নির্দেশে আমাদের হোটেলে থাকতে দেওয়া হয়নি। জেলা প্রশাসক আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করেননি। সমাবেশে আসার পথে দিনাজপুর ও জলঢাকা থেকে ছেড়ে আসা বাস ফেরত পাঠানো হয়েছে। বাধা দেওয়া হয়েছে কুড়িগ্রামে; রংপুরের কাউনিয়ায় হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।

হিন্দুদের উদ্দেশে তিনি বলেন, আমরা এসব প্রশ্রয় দিলে, বাংলাদেশ হবে ইরাক, লিবিয়া ও সিরিয়ার মতো। কোনো সরকার স্থায়ী ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশ আমার মায়ের মতো। আমরা এখানে জন্মেছি, এখানেই থাকব। কোথাও যাব না।

সমাবেশে বক্তৃতা করেন সনাতনী বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা বরণ কুশল চক্রবর্তী, চট্টগ্রামের গিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ওমেশানন্দ গিরি মহারাজ, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের স্বামী বিপ্রানন্দ জী, শ্রী শ্রী গোপীনাথ ব্রহ্মচারী প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর