শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সৌদি আরবে চলতি বছর রেকর্ড তিন শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

সৌদি আরবে চলতি বছরে তিন শতাধিক লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ নিয়ে দেশটিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজন্সি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে, মাদক চোরাচালানের মামলায় তিনজনকে ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি বছর সৌদিতে ৩০৩ জনকে মৃত্যুদণ্ড দিল দেশটির সরকার।

২০২২ সালে সৌদি আরব মাদক অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের ওপর তিন বছর ধরে স্থগিত থাকা আদেশের অবসান ঘটিয়ে পুনরায় মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

এই স্থগিতাদেশ অবসানের ফলে নারীদের মৃত্যুদণ্ডের প্রবণতাও বেড়েছে বলে ধারণা করা হয়।

সরকারি সৌদি প্রেস এজেন্সির বরাতে বার্লিন-ভিত্তিক ইউরোপীয়-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২০২৪ সালে রেকর্ড সংখ্যক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত সাত নারীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যার মধ্যে তিনটিই মাদক সংক্রান্ত।

সেপ্টেম্বরে মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছিল, সৌদি কর্তৃপক্ষের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ইতোমধ্যেই ১৯৬-এ দাঁড়িয়েছে, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। সংস্থাটির ২০২৩ সালের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বিশ্বে সৌদি আরবের অবস্থান তৃতীয়। সূত্র: মিডল ইস্ট আই

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর