রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: শাহে আলম দাম্মাম-রিয়াদ রুটের বিমান ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত মার্কিনদের ওপর প্রাণঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: ওয়াশিংটনের সতর্কতা ফিলিপাইনের আকাশে দু্ই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খাদ্য বান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১২৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : শেরপুরের নকলায় খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজির ২৭২ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচড় এলাকার জনৈক চঞ্চলের দোকান থেকে এসব চাল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে জনৈক চঞ্চল মিয়ার দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ৩০কেজির ২৭২ বস্তা চাল জব্দ করে প্রচলিত আইনে নিয়মিত মামলা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার শাহ মো: লুৎফর রহমান ও আমিলুন হক। তারা চন্দ্রকোনা মধ্য বাজারের একটি গোডাউনে এসব চাল মজুদ রাখে। এ বিষয়ে জানতে ডিলার লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন, কে বা কারা চাল এখানে মজুদ করেছে এ বিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন। তবে চঞ্চল মিয়া নামের একজনের নাম উঠে এসেছে। আমরা প্রাথমিকভাবে নিয়মিত মামলা করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর