শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পূর্বাচলের লেক থেকে এবার সুজানার বন্ধুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ টাইম ভিউ

নারায়ণগঞ্জের পূর্বাচলের একই লেক থেকে কলেজছাত্রী সুজানার পর তার বন্ধু শাহিনুর রহমান কাব্যর (১৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর নিচের লেক থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাব্য রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং সুজানা ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলে জানা গেছে। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

সুজানার পরিবারের বরাত দিয়ে মেহেদী ইসলাম বলেন, “সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সুজানা। এরপর রাতে সে আর বাসায় ফেরেননি। তার মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট শনাক্ত করা হয়। হেলমেটটি কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার।”

মেহেদী ইসলাম আরও বলেন, “সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। তারা মিরপুরের বাসিন্দা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সুজানার মরদেহ মিললেও কাব্য নিখোঁজ ছিলেন। বুধবার সকালে একই লেকের অন্যপাশ থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়।”এদিকে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এক প্রেস ব্রিফিংয়ে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের ওভার স্পিডের কারণে দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। ওই লেক থেকে কাব্যের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। কাব্যের মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পুলিশ উদ্ধার করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর