শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পাকিস্তানে তালেবানের হামলায় ১৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশিচৌকিতে তালেবানের হামলায় ১৬ সেনা মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরো ৫জন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে বলে শনিবার (২১ ডিসেম্বর) দুই গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকার একটি সেনা তল্লাশিচৌকিতে ওই হামলায় ৩০ জনের বেশি অংশ নেন। তিনি আরো বলেন, হামলায় ১৬ সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন।হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশিচৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র ও অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন। পরে তারা পালিয়ে যান ।

আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়।ওই কর্মকর্তা বলেন, হামলা চালিয়ে তালেবান তল্লাশিচৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেয়া হয়। পরে পালিয়ে যান তারা। আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়। নাম প্রকাশ না করার শর্তে দ্বিতীয় আরেকজন গোয়েন্দা কর্মকর্তা হামলায় হতাহত সেনাদের ওই সংখ্যা নিশ্চিত করেছেন।

পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। তাদের এক বিবৃতির বরাতে বলা হয়, পাকিস্তানি তালেবানের শীর্ষস্থানীয় কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে চালানো হয়েছে এ হামলা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর