শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা: জড়িতদের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ টাইম ভিউ

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, ঘটনার পর থেকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ওই মুক্তিযোদ্ধার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ রয়েছেন, তবে নিরাপদ আছেন। যারা এ কাণ্ড ঘটিয়েছেন আমরা তাদের শনাক্ত করতে পেরেছি এবং আটকের চেষ্টা অব্যাহত আছে। হেনস্থার পর থেকে আবদুল হাই কানু ফেনীতে তার মেয়ের বাড়িতে রয়েছেন বলে জানা গেছে।

এর আগে, গতকাল রবিবার দুপুরে হেনস্থার পর নিরাপত্তাহীনতার কারণে বিকেলে গোপনে ফেনীতে মেয়ের বাড়িতে চলে যান তিনি।

এদিকে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর