শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

জো বাইডেনকে চিঠি দিয়েছেন শেখ হাসিনা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৫১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের ঘটনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই ঘটনায় শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন। আজ মঙ্গলবার (২২ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মাধ্যমে এই তথ্য জানা যায়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের সর্বত্র ভয়াবহ দাবানলের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আমি এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহত এবং আহত ব্যক্তিদের পরিবার ও এতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে যুক্তরাষ্ট্রের সরকার এবং জনগণের পাশে আছে ও উদ্ধারকাজে নিয়োজিত সম্মুখসারির যোদ্ধাসহ সবার সাথে একাত্মতা প্রকাশ করছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি রইল আমাদের সমবেদনা।’

এর আগে মাউই দ্বীপে দাবানলে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি প্রদান করেছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর