শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের ঢোকাচ্ছে বিএসএফ: মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৯৪ টাইম ভিউ

ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুর, সিতাই এবং চোপড়ার মতো সীমান্তবর্তী অঞ্চল দিয়ে গুন্ডা পাঠানো হচ্ছে দাবি করে তিনি বলেন, এটি পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার জন্য কেন্দ্র সরকারের একটি নীলনকশা।

বৃহস্পতিবার এক প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, বিএসএফের সঙ্গে মালদহ জেলা পুলিশের ‘অশুভ আতাঁত’ রয়েছে। পুলিশ ওখানে বিএসএফের সঙ্গে অ্যাডজাস্ট করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে।তবে পরের বাক্যে নিজেকে কিছুটা শুধরে নিয়ে মমতা বলেন, অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বিএসএফ। পুলিশ কিছু বলছে না। সমঝোতা করে চলছে। তিনি জানান, রাজীব কুমারের কাছে বেশ কিছু তথ্য এসেছে। তবে পুলিশ এসব আটকাচ্ছে না। বিএসএফের সঙ্গে সমঝোতা করে চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর