শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সোর্স সন্দেহে কিশোরকে গুলি করে হত্যা!

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৫৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে একের পর এক খুন, অপহরণ, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার ও মানবপাচার যেনো থামছেই না। দিন দিন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। এতে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।

সর্বশেষ গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় খুনের শিকার হন মো. ইউছুপ (১৬) নামের এক রোহিঙ্গা কিশোর। ঘটনাটি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েষ্টের এ-২৯ ব্লকের একটি বেসরকারি সংস্থার হাসপাতালের সামনে রাস্তার মাথায় ঘটে। নিহত রোহিঙ্গা ইউছুপ এইচ-১৭ ব্লকের হামিদ হোসেনের ছেলে।

রোহিঙ্গাদের অভিযোগ, মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হয়েছেন।

নিহত কিশোর ক্যাম্প ৮/ইস্টের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। সোর্স সন্দেহ তাকে হত্যা করা হতে পারে বলে তাদের ধারণা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। তিনি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় আরসা সন্ত্রাসীরা অন্ধকারে ক্যাম্পের এক রোহিঙ্গা কিশোরকে গুলি করে করে পালিয়ে যায়। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় গুলিবিদ্ধ কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায়, সোর্স সন্দেহ তাকে মারধর ও গুলি করে হত্যা করা হয়েছে। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর