শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না : ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ টাইম ভিউ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হওয়ার কোনও সম্ভাবনা নেই, কানাডার জনগন যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্য হতে চায়, ডোনাল্ড ট্রাম্পের এই দাবিও  নাকচ করেন তিনি। বুধবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ট্রুডো লিখেন, ‘কানাডার মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার কোনও সুযোগ নরকেও নেই’। গত সোমবার ট্রুডোর পদত্যাগের খবরে আবারও কানাডাকে ৫১তম মার্কিন অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। কানাডাকে রাজ্যে পরিণত করতে ‘অর্থনৈতিক শক্তি’ ব্যবহারের হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

এর কড়া প্রতিক্রিয়া জানালেন ট্রুডো।  কানাডার মার্কিন অঙ্গরাজ্য হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই জবাব দিয়েছেন। জবাবে তিনি লিখেন, আমাদের দুই দেশের শ্রমিক এবং সম্প্রদায় একে অপরের সবচেয়ে বড় ব্যবসা এবং নিরাপত্তা অংশীদার হয়ে উপকৃত হয়। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এই নিয়ে বলেন, ‘কানাডা কখনও এই ক্ষেত্রে পিছু হটবে না। কানাডার চরিত্র বুঝতে পারেননি ট্রাম্প। তিনি বলেন, আমাদের অর্থনীতি খুবই শক্তিশালী।  আমাদের মানুষরা খুবই শক্তিশালী। আমরা এই ধরনের কোনও হুমকির মুখে পড়ে কোনও ভাবেই পিছু পা হব না।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নির্বাচনে জেতার পরই তার সঙ্গে দেখা করেছিলেন ট্রুডো।  সেই সময় ট্রুডোকে গভর্নর বলে সম্বোধন করেছিলেন ট্রাম্প।  মূলত বাণিজ্য ও অভিবাসন সমস্যা নিয়ে ট্রুডোর প্রশাসনের ওপর নাখোশ ছিলেন ট্রাম্প।

এছাড়া কানাডার ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রয়োগের ঘোষণাও দেন ট্রাম্প।  সিদ্ধান্ত পরিবর্তনে ট্রাম্পের সঙ্গে দেখা করে উল্টো অপমান হজম করেন ট্রুডো।  এসময় ট্রুডোকে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে এবং কানাডার টিকে থাকতে যে ভর্তুকির দরকার তার ভার আর বইতে পারবে না যুক্তরাষ্ট্র।  যদি কানাডা অঙ্গরাজ্য হতে চায়, তাহলে নীতি পাল্টাবেন ট্রাম্প।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর