শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গাজীপুরে প্রাণ-আরএফএলের কারখানায় ৫৫ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১১২ টাইম ভিউ

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ডিবি পুলিশের পোশাক পরিহিত দুই ব্যক্তি মাইক্রোবাস থামিয়ে প্রাণ-আরএফএল কারখানার ৫৫ লাখ টাকা ছিনতাই  করেছে। ছিনতাই কালে কারখানার কর্মকর্তা মো. হেলাল উদ্দিন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে গাজীপুর মহানগরীর সদর থানার সীমান্তবর্তী এলাকায় ওই ছিনতাই এর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সদর উপজেলায় অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ডিপো থেকে ৫৫ লাখ ৪০ হাজার টাকা বস্তায় ভরে একটি  মাইক্রোবাসে করে ঢাকার বাড্ডা এলাকার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে নিচ্ছিলেন কারখানার ক্রেডিট রিয়াইলেজশন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন (৫৬)। দুপুর সোয়া ২টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছলে ডিবি পুলিশের পোশাক পরিহিত দুই ব্যক্তি মাইক্রোবাস থামানোর সিগন্যাল দেয়। এ সময় তাদের সঙ্গে সাদা পোশাকে আরও ৮-১০ জন ছিল।

চালক মুজিবুর রহমান গাড়ি থামালে ডিবি পুলিশ পরিচয়ধারীরা গাড়িতে জাল টাকা রয়েছে এবং চালক ও হেলাল উদ্দিনের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা বলে মারধর শুরু করে। পুলিশ ছদ্মবেশে ছিনতাইকারীরা মাইক্রোবাসের চাবি ছিনিয়ে নেয়। মজিবুর রহমান চিৎকার দিলে তাদের বেধড়ক মারধর করে টেনে হেচড়ে মাইক্রেবাসে তুলে চোখমুখ বেঁধে ফেলে এবং হাতে হাতকড়া পরিয়ে দেয়।

বিকেল সোয়া ৩টার দিকে তাদের নগরীর বাসন থানার নাওজোড় কড্ডা ব্রিজের কাছে ফেলে রেখে ছিনতাইকারীরা টাকার বস্তা নিয়ে অপর একটি গাড়িতে করে চলে যায়। তাদের চিৎিকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে। আহত হেলাল উদ্দিনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ভুক্তভোগীদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর