শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেনল্ডস

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ টাইম ভিউ

টিউলিপ সিদ্দিকির স্থলাভিষিক্ত হয়েছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন। ৪৭ বছর বয়সী লেবার পার্টির এমপি এমা রেনল্ডস গত বছরের নির্বাচনে নির্বাচিত হন। এ নির্বাচনে বিজয় অর্জনের মধ্য দিয়েই ১৪ বছর পর দলটি ক্ষমতায় ফিরে আসে।

এমার আগে অর্থনীতিবিষয়ক মিনিস্টার ছিলেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা সরকারের দুর্নীতির সঙ্গে তার নামও উঠে আসে। তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠদের কাছ থেকে বিশেষ সুবিধা পান। বিশেষ করে বিনা মূল্যে দুটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ প্রকাশ্যে এলে তাকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে ক্ষমতাসীনরা। এরপর একের পর এক অভিযোগ প্রকাশ্যে আনে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম।

অবশেষে ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন তিনি। এ পদে থেকে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক। নতুন নিয়োগপ্রাপ্ত এমা দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব থেকে এমপি নির্বাচিত হন। এর আগে তিনি ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করেন এবং বিজয় হন।

প্রসঙ্গত, শেখ হাসিনার পতনের পর টিউলিপ সিদ্দিকও আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন বলে তথ্য প্রকাশ্যে আসে। শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম সম্প্রতি তার এমন দুটি ফ্ল্যাট ভোগদখলের তথ্য ফাঁস করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর