শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পাকিস্তানের তোষাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত করেছেন আদালত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৭৩ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তোষখানা মামলায় তিন বছরের সাজা স্থগিত করেছেন দেশটির আদালত। খবর দ্য ডন।মঙ্গলবার (২৯ আগস্ট) ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) এই রায় দেন। দেশটির প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বহুল প্রত্যাশিত এই আদেশ ঘোষণা করেন।

বিচারপতি আমের ফারুক বলেন, ‘রায়ের কপি খুব শিগগিরই পাওয়া যাবে। আমরা এখন বলছি (ইমরানের) আবেদন গ্রহণ করা হয়েছে।’পিটিআই চেয়ারম্যানের আইন বিষয়ক সহকারী নাঈম হায়দার পাঞ্জোথাও এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি লিখেছেন, ‘প্রধান বিচারপতি আমাদের অনুরোধ গ্রহণ করেছেন। সাজা স্থগিত করেছেন এবং বলেছেন, পরে বিস্তারিত সিদ্ধান্ত দেওয়া হবে।’

তবে ইমরান খান কখন জেল থেকে মুক্তি পাবেন তা এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না।

এর আগে, গত ৫ আগস্ট পাকিস্তানের বহুল আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় পিটিআই প্রধান ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশ থেকে উপহার পাওয়া ঘড়ি রাষ্ট্রীয় তোষাখানায় জমা না দিয়ে ২০ লাখ ডলারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে। প্রধানমন্ত্রী থাকাকালে ঘড়িটি সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান তাকে উপহার দিয়েছিলেন। এছাড়া ইমরান খান শাসন ক্ষমতায় থাকার সময় আরও অন্যান্য রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। ওই মামলায় গত ৫ আগস্ট বিচারক নির্বাচন আইনের ১৭৪ ধারায় রায় ইমরান খানের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।এর আগে, গত ৯ মে আল-কাদির দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। এরপর ১২ মে তাকে জামিন দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর