সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: শাহে আলম

নোয়াখালীতে ট্যাপের পানি বোতল জাত করে বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১১৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : নোয়াখালীর বেগমগঞ্জে ট্যাপের পানি বোতল জাত করে সুপেয় পানি বলে বাজারজাত করায় ৩টি প্রতিষ্ঠানকে ১লক্ষ ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো, এশিয়া ড্রিংকিং ওয়াটার, পিপাসা ড্রিংকিং ওয়াটার ও এবি পিউর ড্রিংকিং ওয়াটার। এর মধ্যে এশিয়া ড্রিংকিং ওয়াটার ও পিপাসা ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা এবং এবি পিউর ড্রিংকিং ওয়াটারকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৮ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

এর আগে, একই দিন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ইয়াসির আরাফাতের উপস্থিতিতে র‍্যাব এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ পানি উৎপাদনকারী ৩টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিমানাকৃত প্রতিষ্ঠানের মালিকেরা অধিক লাভের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সম্পূর্ণ বেআইনীভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ট্যাপের পানি বোতল জাত করে সুপেয় পানি বলে বাজারজাত করে আসছে। অভিযানে কারখানার কাগজপত্র হালনাগাদ না থাকা এবং কারখানার লাইসেন্স না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। র‍্যাব-১১ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর