শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পবিত্র রমজান উপলক্ষে শতাধিক দেশে ৭০০ টন খেজুর উপহার দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ টাইম ভিউ

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে এবার বিশ্বের ১০২টি দেশে ৭০০টন খেজুর পাঠাবে সৌদি আরব। যা গত বছরের তুলনায় প্রায় ২০০ টন খেজুর বেশি পাঠানো হবে। দেশটির পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়কের পক্ষ থেকে উপহার কর্মসূচির অংশ হিসেবে এসব খেজুর দেয়া হবে।রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। বিশ্বের ১০২টি দেশে অবস্থিত সৌদি দূতাবাসের কাছে ইসলামি সম্পর্কিত মন্ত্রণালয় থেকে খেজুরগুলো পাঠানো হবে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক সম্পর্কিত মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ পবিত্র রমজান উপলক্ষে একাধিক মুসলিম দেশে বিশেষ নজর দেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়া মুসলিম দেশগুলোতে ইসলামি মূল্যবোধ ও আদর্শ বাস্তবায়নসহ চরমপন্থা, ঘৃণা এবং উগ্রপন্থা মোকাবিলায় সৌদি কর্তৃপক্ষে অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেন মন্ত্রী। পবিত্র রমজানকে কেন্দ্র করে এসব দেশে জাহাজে করে খেজুর পাঠানোর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যাতে রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো বিতরণ করা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর