শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সীমান্তের কাছে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান, ৩০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ টাইম ভিউ

পাকিস্তানে দেশটির সেনাবাহিনীর ব্যাপক অভিযানে কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন গোলযোগপূর্ণ অঞ্চলে সামরিক বাহিনী এই অভিযান চালায়। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর বলেও পরমাণু অস্ত্রধারী এই দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, পাকিস্তানের সেনাবাহিনী মঙ্গলবার আফগানিস্তান সীমান্তের কাছে নিরাপত্তা অভিযানে অন্তত ৩০ সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী অশান্ত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় “গোয়েন্দা তথ্য ভিত্তিক” অভিযান পরিচালনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “এ এলাকায় অবস্থানরত অন্য জঙ্গিদের নির্মূল করার জন্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর।”

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। ইসলামাবাদ আফগানিস্তানের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির অনুগত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছে।

এসব জঙ্গি আফগান ভূখণ্ড থেকে তাদের কাজ পরিচালনা করছে বলেও অভিযোগ করেছে পাকিস্তান। যদিও কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর