শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নলছিটিতে নিখোঁজের ২২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ টাইম ভিউ

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের ২২ দিন পর মিজান হাওলাদার (২৮) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর বটতলা এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিজান হাওলাদার ওই এলাকার আব্দুল সালাম হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশ্রাফ আলী।অটোরিকশার মালিক সৈয়দ আবুল কালাম বরেনন, ‘মিজান আমার গাড়ি ভাড়ায় চালাত। গত ২৯ জানুয়ারি বিকেলে গাড়ি নিয়ে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। আজকে দুপুরে একজন ঘাস কাটতে গেলে তার মরদেহ দেখে।

পরে স্থানীয় লোকজন এসে তার পরনের জামাকাপড় দেখে শনাক্ত করে।’

ওসি তদন্ত আশ্রাফ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর