শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সাজেক ভ্যালিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ টাইম ভিউ

রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ইতোমধ্যে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০-৭০টি রিসোর্ট পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।

তিনি বলেন, আগুনে প্রায় ৬০ থেকে ৭০ টি রিসোর্ট পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।দুপুর পৌনে ১টার দিকে ইকো ভ্যালি রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে সাজেক অবকাশ রিসোর্টসহ বাকিগুলোতে ধরে যায়। খবর পেয়ে সেনাবাহিনীসহ স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে।

ফায়ার সার্ভিস জানায়, সাজেকে কোনো ফায়ার স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার স্টেশনের ১টি ইউনিট ২টা ৪০ থেকে অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। পরে মাটিরাঙ্গা স্টেশনের ২টি, লংগদু স্টেশনের ২টি, পানছড়ি ফায়ার স্টেশনের ২টি, খাগড়াছড়ি সদরের ১টি, রামগড় হতে ১টি এবং লক্ষীছড়ি ফায়ার স্টেশন হতে ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। দুর্গম রাস্তা হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগে। দুর্ঘটনাস্থলে পানিরও সংকট আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর