শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সিরাজগঞ্জের তাড়াশে হোটেল ভাঙচুর, মুচলেকায় ছাড়া পেলেন ৩ সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮৭ টাইম ভিউ

সিরাজগঞ্জের তাড়াশে খাবার হোটেল ও মুদি দোকান ভাঙচুরের অভিযোগে আটকের পর তিন সমন্বয়ককে জরিমানা ও মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার (১ মার্চ) নাটোর-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারে এ ঘটনা ঘটে।ছাড়া পাওয়া সমন্বয়করা হলেন নাটোর সদর উপজেলার লালমনিপুর গ্রামের আরশেদ আলীর ছেলে আমিনুল ইসলাম (২৫), মল্লিকহাটি গ্রামের শামসুল আলমের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৫) এবং বাজার এলাকার সেলিম রেজার ছেলে রেজা রাব্বানী হাবিব (২৪)।

আশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আলী আশরাফ জানান, শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকায় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাওয়ার পথে নাটোর থেকে আসা ছাত্র-জনতার তিনটি বাস হোটেলের সামনে থামানো হয়।

এ সময় হোটেল অভ্যন্তরের দোকানে কেক কেনা নিয়ে সমন্বয়কদের সঙ্গে তর্ক-বিতর্ক হয় এবং তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা হয়ে যায়।

তিনি আরো জানান, ঢাকা থেকে ফেরার পথে শনিবার ভোর ৫টার দিকে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে হোটেল ও দোকান ভাঙচুর করেন তারা। বাধা দিলে এক কর্মচারী ও আমাকেসহ তিনজনকে মারধর করেন তারা। এরপর স্থানীয়রা এসে তিন সমন্বয়ককে আটক করলেও অন্যরা পালিয়ে যান। পরে তাদের মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়। শনিবার দুপুরে মুচলেকায় তিন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। ভাঙচুরের ক্ষতিপূরণ হিসেবে তাদের সাত হাজার টাকা জরিমানা করা হয়। মীমাংসা বৈঠকের সময় উভয় পক্ষের লোকজনসহ পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর