শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

হাঙ্গেরিতে পা রাখলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১০৮ টাইম ভিউ

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি হাঙ্গেরিতে পা রাখে, তাহলে তাকে গ্রেফতার করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদন মতে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমন্ত্রণে নেতানিয়াহু চলতি সপ্তাহে দেশটিতে সফরে যাবেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এর প্রেক্ষিতেই নিউইয়র্ক-ভিত্তিক অধিকার গোষ্ঠী এইচআরডব্লিউ মঙ্গলবার জানায়, ‘হাঙ্গেরির উচিত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে প্রবেশে বাধা দেয়া অথবা তিনি দেশটিতে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা।’

গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এইচআরডব্লিউ বলছে, আইসিসির সদস্য দেশ হিসেবে, হাঙ্গেরি তার ভূখণ্ডে প্রবেশকারী যেকোনো সন্দেহভাজনকে গ্রেফতার এবং আত্মসমর্পণ নিশ্চিত করতে সহযোগিতা করতে বাধ্য। নিজস্ব পুলিশ বাহিনী ছাড়া, গ্রেফতারের ক্ষেত্রে সহায়তা করার জন্য দেশগুলোর ওপর নির্ভর করে আইসিসি।

এদিকে এইচআরডব্লিউ-এর আন্তর্জাতিক বিচার পরিচালক লিজ ইভনসন বলেছেন, ‘নেতানিয়াহুকে অরবানের আমন্ত্রণ গুরুতর অপরাধের শিকারদের প্রতি অবমাননা। আইসিসির সদস্য হিসেবে হাঙ্গেরির উচিত তার আইনি বাধ্যবাধকতা মেনে চলা এবং নেতানিয়াহু সেখানে পা রাখলে তাকে গ্রেফতার করা।’

সূত্র : রয়টার্স ও আনাদোলু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর