শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৯২ টাইম ভিউ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল সীমান্তে এ ঘটনা ঘটে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। নিহত ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বাসিন্দা জাহানুর আলম (২৪) চোরাকারবারি ছিলেন বলে বিজিবি জানিয়েছে।

এ ঘটনার পর সীমান্তে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।বিজিবি ও স্থানীয়রা জানায়, ভোরে ভারতীয় চোরাকারবারিদের একটি দল সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের ভারবান্দা গিদালদহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে ভারতীয় নাগরিক জাহানুর গুলিবিদ্ধ হয়ে জলাশয়ে পড়ে মারা যান।

গোলাগুলির শব্দে পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।  পরে পতাকা বৈঠকের পর সকাল ১০টার দিকে বিএসএফ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনো সম্পৃক্ততা নেই। এরপরও সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর