শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

বজ্রপাতে নেত্রকোনায় তিনজন নিহত

প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১০৬ টাইম ভিউ

নেত্রকোনার খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর, কৃষ্ণপুর ও হায়াতপুর গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রসুলপুর গ্রামের সম্বর মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২), কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবির মিয়া (৪৫) ও হায়াতপুর গ্রামের রাখাল সরকার (৬৬)।এ ঘটনায় উপজেলার রসুলপুর গ্রামের রানু মিয়া (৪৫) নামের একজন গুরুতর আহত হন। হতাহতরা সবাই পেশায় কৃষক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে হতাহতে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশে মেঘ দেখে বিকেলে বাড়ির সামনে শুকাতে দেওয়া খড় জমা করছিলেন নিজাম উদ্দিন। এসময় তার ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান নিজাম উদ্দিন। এ ঘটনায় পাশে থাকা রানু মিয়া গুরুতর আহত হন। পরে রানু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে একই উপজেলার ছায়ার হাওরে বজ্রপাতের ঘটনায় কবির মিয়া নামের একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হলে পথেই তিনি মারা যান। এছাড়া বিকেলে উপজেলার হায়াতপুরে বজ্রপাতে মারা যান রাখাল সরকার নামের আরেক কৃষক। তিনি বাড়ির সামনের হাওর থেকে গরু আনতে গিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর