শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধায় গ্রেপ্তার

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১০৩ টাইম ভিউ

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (১৯) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মেহেরাজ ইসলাম প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির বিবিএ অধ্যায়নরত। মেহেরাজ ঢাকার বনানী এলাকার নুরুল ইসলাম সর্দারের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ জানায়, গোপন খবরের ভিত্তিতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে মেহেরাজকে গ্রেপ্তার করে। মেহেরাজ ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পরপরই তাকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাচ্ছে র‍্যাব সদস্যরা। এ বিষয়ে র‍্যাব-১ উত্তরা থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর